![]() |
| ছবি: মৃত হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়। |
Hindu Voice Desk: বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে নির্যাতন অব্যাহত। এবারে এক হিন্দু শিক্ষককে পিটিয়ে হত্যা করলো ইসলামিক মৌলবাদীরা। মৃত শিক্ষকের নাম মনোরঞ্জন রায়(৫৫)।
গতকাল ২৫শে অক্টোবর, রবিবার দুপুরে ঘটনাটি ঘটে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের অন্তর্গত নয়া মোল্লাপাড়া গ্রামে।
জানা গিয়েছে, একটি জমি নিয়ে স্থানীয় একটি ইসলামিক মৌলবাদীরা গোষ্ঠীর সঙ্গে মনোরঞ্জন রায়ের বিবাদ চলছিল। ইসলামিক মৌলবাদী আসাদুজ্জামান ও তাঁর দলবল জোর করে মনোরঞ্জন রায়ের জমি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। জমি নিয়ে বিরোধের মীমাংসা করতে রবিবার দুপুরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন শিক্ষক মনোরঞ্জন রায়।
আলোচনা চলাকালীন ইসলামিক মৌলবাদী আসাদুজ্জামান ও তাঁর দলের লোকজন মনোরঞ্জন রায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠি ও বাঁশ দিয়ে মনোরঞ্জন রায়কে বেধড়ক মারধর করা হয়। অত্যধিক মারধরের কারণে মাটিতে লুটিয়ে পড়েন মনোরঞ্জন রায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে এক স্থানীয় বাসিন্দা পুলিশকে ফোন করে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মনোরঞ্জন রায় ছিলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের বাসিন্দা। মনোরঞ্জন রায় পেশায় ছিলেন শিক্ষক। তিনি চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।


