বিহার: প্রেম করে বিয়ে, স্বামী মহম্মদ আরজুর হাতে খুন হলেন স্ত্রী অঙ্কিতা কুমারী

Hindu Voice Desk
0

ছবি: মহম্মদ আরজু ও অঙ্কিতা কুমারী


বেগুসরাই: ভালোবেসে মহম্মদ আরজুকে বিয়ে করেছিলেন হিন্দু তরুণী অঙ্কিতা কুমারী। আর সেই মহম্মদ আরজুর বাড়িতে উদ্ধার হলো অঙ্কিতা কুমারীর ঝুলন্ত দেহ। অঙ্কিতার পরিবারের অভিযোগ, অঙ্কিতা কুমারীকে হত্যা করে দেহ ঝুলিয়ে দিয়েছে আরজু ও তাঁর পরিবারের লোকজন। 

অঙ্কিতা কুমারী বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। মেধাবী ছাত্রী অঙ্কিতা কুমারী নার্সিং পড়া শেষ করে মুঙ্গের জেলার এক নার্সিং হোমে চাকরি করতেন। সেই সময়ই মহম্মদ আরজুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপরই বিয়ের সিদ্ধান্ত নেন। পরিবারের আপত্তি থাকা সত্বেও মহম্মদ আরজুকে ২০২১ সালে বিয়ে করেন অঙ্কিতা কুমারী। 

অঙ্কিতা কুমারীর মা দ্রৌপদী দেবী অভিযোগ করেন যে বিয়ের কিছুদিন পর থেকেই অঙ্কিতাকে ইসলামে ধর্মান্তরিত করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু অঙ্কিতা কুমারী ইসলামে ধর্মান্তরিত হতে রাজি হয়নি। আর তারপর থেকেই প্রায়শই অঙ্কিতাকে মারধর করতেন আরজু। 

দ্রৌপদী দেবী আরও অভিযোগ করেন যে বাপের বাড়ি থেকে টাকা ও সোনার গয়না নিয়ে আসার জন্য অঙ্কিতার উপরে মানসিক অত্যাচার শুরু করে। এমনকি শুরু হয় শারীরিক নির্যাতনও। অঙ্কিতা ফোন করে জানিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন দ্রৌপদী দেবী। 

দ্রৌপদী দেবী জানান যে দুর্গা পূজায় ঘুরতে যাওয়ার জন্য মহম্মদ আরজুকে বলতেই ব্যাপক মারধর করা হয় অঙ্কিতাকে। পরে তিনি অঙ্কিতার মৃতদেহ উদ্ধারের খবর পান। দ্রৌপদী দেবীর অভিযোগ, তাঁর মেয়েকে হত্যা করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। নিজেদের অপরাধ ঢাকতে অঙ্কিতা আত্মহত্যা করেছে বলে খবর প্রচার করছে আরজু। 

ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন দ্রৌপদী দেবী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত গ্রেপ্তারির কোনও খবর নেই। 

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top