বাংলাদেশ: নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল রত্না দাসের হাত-পা বাঁধা মরদেহ

Hindu Voice Desk
0
ছবি: নিহত রত্না দাস।



Hindu Voice Bangla: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের পুকুর থেকে রত্না দাস (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের একটি পুকুর থেকে তাঁর ম/র/দে/হ উদ্ধার করা হয়। নিহত রত্না দাস ওই গ্রামের কুড়েরহাটির সুশীল দাসের স্ত্রী। তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মহল্লাল দাসের মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রত্না দাস। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন রোববার (১৮ অক্টোবর) নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্বামী সুশীল দাস। বুধবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখেন। পরে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে স্বজনেরা মরদেহটি রত্না দাসের বলে শনাক্ত করেন।


নিহতের পরিবারের অভিযোগ, ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পর দুর্বৃত্তরা রশি দিয়ে রত্নার হাত-পা বেঁধে পুকুরে ফেলে তাঁকে হত্যা করেছে। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। তবে ঘটনার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের দেবর বলরাম দাস বলেন, তাঁর বৌদি ঘরে একা ঘুমাতেন। দুর্বৃত্তরা সবকিছু লুট করে নিয়ে তাঁকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top