আসাম: হিন্দু নাবালিকাকে অপহরণের অভিযোগ, সোহেল আহমেদের বাড়িতে আগুন দিলো উত্তেজিত জনতা

Hindu Voice Desk
0

ছবি: সোহেল আহমেদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।


বদরপুর, আসাম: এক হিন্দু নাবালিকাকে অপহরণের অভিযোগকে ঘিরে উত্তপ্ত আসামের বদরপুর। অভিযুক্ত যুবকের বাড়িতে আগুন দিলো উত্তেজিত জনতা। ঘটনায় অভিযুক্ত যুবক সোহেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা আসামের শ্রীভূমি জেলার অন্তর্গত বাগারগোল গ্রাম। 

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল ১৩ বছর বয়সী এক হিন্দু নাবালিকা। থানায় অভিযোগও দায়ের হয়েছিল। এরই মাঝে খবর ছড়িয়ে পড়ে যে ওই হিন্দু নাবালিকাকে দেখা গিয়েছে পাশের গ্রামে সোহেল আহমেদের বাড়িতে। এরপরই উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। 

গত ২২শে অক্টোবর, বৃহস্পতিবার রাতে একদল উন্মত্ত জনতা হানা দেয় বাগারগোল গ্রামে অবস্থিত সোহেল আহমেদের বাড়িতে। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় নিখোঁজ হওয়া নাবালিকাকে। জনতার তরফে অভিযোগ করা হয় যে ওই হিন্দু নাবালিকাকে অপহরণ করা হয়েছে। এর পরই সোহেল আহমেদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তবে জনতাকে আসতে দেখে পালিয়ে যায় সোহেল আহমেদ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বদরপুর থানার পুলিশ। বদরপুর থেকে আসে দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার আগেই পুড়ে যায় দুটি বাড়ি। 

পরে ওই হিন্দু নাবালিকাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে অভিযুক্ত যুবক সোহেল আহমেদকে গ্রেপ্তার করার আশ্বাস দেয় পুলিশ। পরের দিন অর্থাৎ ২৩শে অক্টোবর, শুক্রবার সকালে সোহেল আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top